
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সহকারী প্রক্টর অধ্যাপক সোনিয়া সেহেলী। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিভাগের কার্যালয়েছবি:
প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আজ বুধবার সিন্ডিকেটের সভা হওয়ার কথা থাকলেও হয়নি। শিক্ষকেরা বলছেন, শিক্ষার্থীরা সহযোগিতা করছেন না বলে সভা হয়নি। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের পক্ষ থেকে তাঁরা কোনো সহযোগিতা পাচ্ছেন না। সিন্ডিকেটের সভা না হওয়ার কারণে হল বন্ধের নোটিশও তুলে নেয়নি প্রশাসন।
এ ছাড়া গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের সাড়ে চার ঘণ্টা আলোচনার পর যে সিদ্ধান্তগুলো এসেছিল, তার কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক। আজ সন্ধ্যা ছয়টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
