​বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রেডিংটন

প্রযুক্তি ডেস্ক। প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক রেডিংটন লিমিটেডসংগৃহীত

ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট-সেবা স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। চলতি বছর মে মাস থেকে দেশে স্টারলিংকের দ্রুতগতির ইন্টারনেট-সেবার কার্যক্রম চলছে। আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান রেডিংটন লিমিটেড বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে।

​অনুমোদিত পরিবেশক ও রিটেইলার

​রেডিংটন লিমিটেড আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট-সেবা চালুর পর থেকেই তারা অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে।

​রেডিংটন লিমিটেডের কাছ থেকে স্টারলিংক কিট কিনে দেশের বাজারে অনুমোদিত রিটেইলার হিসেবে বিক্রি করছে নিম্নলিখিত চারটি প্রতিষ্ঠান:

  • গ্যাজেট অ্যান্ড গিয়ার
  • গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
  • রায়ানস কম্পিউটারস
  • স্টার টেক

​বিক্রয়োত্তর সেবা ও নকল পণ্য ঠেকানো

​সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই অনুমোদিত রিটেইলার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শাখা থেকে স্টারলিংকের অফিশিয়াল কিটগুলো কিনলেই কেবল বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

​এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকেরা সহজেই স্টারলিংকের অফিশিয়াল কিট কিনতে পারবেন এবং নকল পণ্য কেনার ঝুঁকি দূর হবে

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *