মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে বসুরহাটে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বসুরহাট বাজারের রূপালী চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তাদের বক্তব্য
বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নোয়াখালী-৫ আসনের মানুষ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ
পৌরসভা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন:
- ব্যারিস্টার পারভীন কাওছার মুন্নী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
- নুরুল আলম শিকদার, সাবেক আহ্বায়ক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।
- মাহমুদুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
- ফজলুল কবির ফয়সাল, আহ্বায়ক, উপজেলা যুবদল।
- জাহিদুর রহমান রাজন, সদস্যসচিব, উপজেলা যুবদল।
এছাড়াও সমাবেশে সুইডেন উত্তর বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, নিউইয়র্ক বিএনপি নেতা আবদুর রাজ্জাক চৌধুরীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশের স্লোগানে পুরো বসুরহাট এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।






