ফুলবাড়ী সীমান্তে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীস সীমান্ত এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভার কার্যক্রম ও বক্তারা

ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন মুন্নার সঞ্চালনায় এবং আব্দুল হামিদের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ও প্রার্থীর সহধর্মিনী রেশমা সুলতানা

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন:

  • মোসলেমা বেগম মিলি, সাধারণ সম্পাদক, জেলা মহিলা দল।
  • উম্মে আছমা ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
  • শ্রী বিষ্ণু চন্দ্র সেন, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল।
  • হাসানুর রহমানরমজান আলী রণী, যুগ্ম আহ্বায়ক।
  • জিয়াউর রহমান, সভাপতি, ৩ নং ওয়ার্ড বিএনপি।
  • মোতাল্লেব হোসেন, সাধারণ সম্পাদক এবং জিয়াউর রহমান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক।

সভার মূল বিষয়

বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সীমান্ত এলাকার সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *