ফুলবাড়ীতে বিএনপির জনসভা: ভোট চাইলেন জাপা’র সাবেক সভাপতি

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৬ কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য ও উপস্থিতি

ফুলবাড়ী উপজেলার সাবেক সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য নজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুব মিয়া এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার।

জাতীয় পার্টি নেতার সমর্থন ও যোগদানের প্রতিশ্রুতি

জনসভায় অন্যতম চমক ছিল ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মইনুল হক-এর উপস্থিতি। তিনি জনসমক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং আগামীতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করার প্রতিশ্রুতি প্রদান করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *