ফুলবাড়ীতে এনসিপি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত; ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বাদ আছর উপজেলা এনসিপি ও যুবশক্তির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও অতিথিবৃন্দ
ফুলবাড়ী উপজেলা এনসিপি’র সদস্য সবুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং ফুলবাড়ী পশ্চিম থানা শাখা শিবিরের সভাপতি মিরাজ হোসেন।
দলীয় নেতাকর্মীদের উপস্থিতি
প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আরিফ ইসলাম, সদস্য সচিব আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা শ্রমিক শক্তির আহ্বায়ক খলিলুর রহমানসহ এনসিপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত
আলোচনা সভা শেষে এনসিপি’র সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি রোকুনুজ্জামান রোকন। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
