মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

নদী ভাঙন রোধ ও রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুখী-সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার
তিস্তা নদী আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে বন্ধুপ্রতিম দেশ চীনের সহায়তায় এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ উপহার দিতে চাই। দলমত নির্বিশেষে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে।” তিনি আরও বলেন, একটি দল ধর্মীয় প্রপাগান্ডা ছড়িয়ে কুফরি কাজ করছে, তাদের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তাফার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ: সদস্য সচিব, জেলা বিএনপি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
- অধ্যাপক শফিকুল ইসলাম বেবু: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি।
- অধ্যাপক হাসিবুর রহমান হাসিব: যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি।
- মোঃ ওমর ফারুক: সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য।
- মাহবুব মিয়া: সাবেক সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল।

সঞ্চলনা ও স্থানীয় নেতৃবৃন্দ
জেলা বিএনপির আশরাফুল হক রুবেল এবং উপজেলা বিএনপির আরাবুর রহমান পাশার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আব্দুল মান্নান মুকুল, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, অপূর্ব লাল সেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রেজাসহ স্বেচ্ছাসেবক দল, জাসাস ও তাঁতি দলের জেলা-উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা আগামী নির্বাচনে সাধারণ জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
