ফখরুল ইসলাম এমপি-কে আহ্বায়ক করে শীঘ্রই আসছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর ভিআইপি আসন হিসেবে পরিচিত নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এলাকায় বিএনপির সাংগঠনিক রাজনীতিতে নতুন মোড় আসছে। সংসদ সদস্য ফখরুল ইসলাম-কে আহ্বায়ক করে খুব শীঘ্রই ঘোষণা হতে পারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। দলীয় নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দীর্ঘদিনের বিরোধ কাটিয়ে নতুন প্রক্রিয়

উল্লেখ্য যে, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর জেলার সকল শাখা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছিল। তবে ফখরুল ইসলাম, আবেদ হোসেন এবং হাসনা মওদুদ—এই তিন শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি গঠন ঝুলে ছিল। জাতীয় নির্বাচনের পর বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এই কমিটি গঠনের প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে।

যে কোনো দিন ঘোষণা হতে পারে কমিটি

দলীয় সূত্র বলছে, নির্বাচনের আগেই কমিটির খসড়া গোছানো ছিল। এখন সেই তালিকায় কিছুটা সংশোধনী এনে আগামী ১০ মার্চের মধ্যে অথবা ঈদুল ফিতরের আগেই এই কমিটি ঘোষণা হতে পারে। এতে সংসদ সদস্য ফখরুল ইসলামের নেতৃত্বে দলের তৃণমূলকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

সম্ভাব্য কমিটির তালিকায় যারা আছেন

আহ্বায়ক ফখরুল ইসলামের সাথে যুগ্ম-আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ পদে নাম শোনা যাচ্ছে— আফতাব আহমেদ বাচ্চু, কাজী একরাম, আবুল বাশার, মাহমুদুর রহমান রিপন, একরামুল হক মিলন, কামাল উদ্দিন, শাহজাহান এবং নুরনবী বাবুলের। এছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে দুইজন করে সদস্য নিয়ে এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হবে।

জেলা কমিটিতে সাবেক নেতাদের মূল্যায়ন

এদিকে, উপজেলার সাবেক আহ্বায়ক নূরুল আলম সিকদার ও বেলায়েত হোসেনসহ আরও কয়েকজনকে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করার জোরালো সম্ভাবনা রয়েছে। এই কমিটি ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে কোম্পানীগঞ্জ বিএনপি নতুন করে উজ্জীবিত হবে বলে মনে করছেন সাধারণ কর্মীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *