
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪৫
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা ১২তম গ্রেডে বেতন পাবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৬৯টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে।
