পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি প্রশিক্ষণের উদ্বোধন করলেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সকালে ঘোড়াঘাট উপজেলা হলরুমে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
প্রশিক্ষণ ও বাস্তবায়ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি সেচ প্রকল্পের আওতায় এবং দিনাজপুর সেচ বিভাগ বিএডিসির নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে ‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণ প্রকল্প’। কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথি ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আসা ৯০টি গ্রামের ৯০ জন কৃষকের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন। তিনি আধুনিক ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অতিথিবৃন্দ ও সভাপতিত্ব
ঘোড়াঘাট পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ-এর সভাপতিত্বে এবং ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- বদিউর আলম সরকার: প্রধান প্রকৌশলী (সেচ বিভাগ), বিএডিসি।
- ডঃ খান ফয়সাল আহমেদ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
- অধ্যাপক ডঃ সারা নওরিন: আইডব্লিউএফএম, বুয়েট।
- নুরন নাহার: কান্ট্রি ডিরেক্টর, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিলন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
