নোয়াখালী-২ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপি নেতা জাকারিয়া

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া

মনোনয়নপত্র সংগ্রহ

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সুলতান মুহাম্মদ জাকারিয়া বর্তমানে বিদেশে অবস্থান করায় তাঁর হয়ে সেনবাগ উপজেলা ও পৌর এনসিপি’র স্থানীয় নেতৃবৃন্দ এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *