মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী- ২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ফেনী-নোয়াখালী ফোর লেনের সেনবাগ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র সেবারহাট বাজার থেকে আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিশাল এ মোটর শোডাউনটি শুরু হয়। শত শত বিএনপি’র নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোটর সাইকেল শোডাউনটি সেবারহাট থেকে ভূঁইয়ার দিঘী, কল্যান্দী বাজার, সেনবাগ রাস্তার মাথা, ছমিরমুন্সিরহাট হয়ে সেনবাগ পৌর শহর, কাদরা মোড়, সাতবাড়িয়া ফকিরেরহাট, গাজীরহাট চৌমোহনী, কানকিরহাট বাজার থেকে সন্ধ্যায় পরিকোট গ্রামে কাজী মফিজুর রহমানের বাসভবনে গিয়ে শেষ হয়। এ সময় মোটর সাইকেল শোডাউন থেকে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় মোটর সাইকেল শোডাউন চলাকালে রাস্তার দুইধারে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের সাধারণ জনসাধারণকে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মফিজুর রহমান হুটখোলা গাড়ি থেকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।

উপস্থিত ব্যক্তিবর্গ
এ সময় সেনবাগ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সদস্যসচিব ও সেনবাগ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক (অব্যাহতি প্রাপ্ত) গোলাম হোসেন, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হক হেলাল, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
