নোয়াখালী-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে সেনবাগে কাজী মফিজ সমর্থকদের মশাল মিছিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

সেনবাগে কাজী মফিজ সমর্থকদের মশাল মিছিল

নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থকরা।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেনবাগ উপজেলা পরিষদের সামনে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও সেনবাগ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই মশাল মিছিলটি শুরু হয়।

মিছিল ও দাবি

মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে সরকারি পাইলট হাই স্কুল মোড়, সেনবাগ প্রেসক্লাবের মোড় হয়ে দক্ষিণ বাজার সিনিয়র মাদ্রাসা পর্যন্ত গিয়ে সেনবাগ থানার মোড় হয়ে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতির কারণে মশাল মিছিলের আগে ও পরে সেনবাগ-সোনাইমুড়ি প্রধান সড়কের বিএনপি কার্যালয়ের সামনে কিছু সময় ধরে যান চলাচল বন্ধ থাকে।

মিছিলকারীরা—নোয়াখালী-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জানান। একই সাথে তাঁরা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগের কর্মীবান্ধব পরীক্ষিত নেতা আলহাজ্ব কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *