নোয়াখালী-২ আসনে “ধানের শীষের” সমর্থনে বিএনপি’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ আসনে “ধানের শীষের” সমর্থনে বিএনপি’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত।ছবি

নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের সমর্থনে সেনবাগে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে সেনবাগ উপজেলার ডমুরুয়া জেডএ চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশের মূল বার্তা

সেনবাগ উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া আক্তার মনি মেম্বারের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নোয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদীন ফারুক

বিপুল সংখ্যক মহিলা প্রতিনিধির উপস্থিতিতে এ সমাবেশে বক্তারা বলেন:

“এখন থেকে পুরুষ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রতিটা মহিলাকর্মি সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে নিরলসভাবে ধানের শীষের সমর্থনে কাজ করতে হবে। যাতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের বিজয় সুনিশ্চিত হয়।”

উপস্থিত ছিলেন যাঁরা

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর, সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম মিয়া মো. ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ মজুমদার, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন প্রমুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *