নরসিংদীর ৫ আসনেই ধানের শীষের জয়: খোকন-মঈন খানসহ ৫ প্রার্থী বিজয়ী

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।

নরসিংদী-১ (সদর)

ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূঞা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এই আসনে ৫৮.৮২ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।

নরসিংদী-২ (পলাশ)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। এখানে ৫৫ শতাংশ ভোট পড়েছে।

নরসিংদী-৩ (শিবপুর)

ধানের শীষের প্রার্থী মনজুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা (হাঁস) পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এই আসনে ভোট কাস্ট হয়েছে ৬১ শতাংশ।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব)

সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এই আসনে ৫৩.০৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নরসিংদী-৫ (রায়পুরা)

কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এই আসনে ৪৯.০৫ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।

নিরাপত্তা ও পরিবেশ

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মাঠে ছিল সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য, ১৫ শতাধিক পুলিশ, ১৩ প্ল্যাটুন বিজিবিসহ র‍্যাব ও আনসার সদস্যরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *