দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরও ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি প্রজ্ঞাপন (একটিতে ৯ ও আর একটিতে ১৪ জেলায়) জারি করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশত জেলার ডিসি পদে রদবদল করল সরকার। এর আগে গত ৮ নভেম্বর মধ্যরাতে ১৫ জেলায় এবং ৯ নভেম্বর আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো: চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, পাবনা, ঢাকা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটি।
নবনিযুক্ত ডিসি ও তাঁদের পূর্বের পদবি
| জেলা | নতুন ডিসি | পূর্বের পদবি |
| চট্টগ্রাম | মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা | নারায়ণগঞ্জের ডিসি |
| লক্ষ্মীপুর | এস এম মেহেদী হাসান | বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক |
| মুন্সীগঞ্জ | সৈয়দা নুরমহল আশরাফী | পরিকল্পনা বিভাগের উপসচিব |
| নেত্রকোণা | মো. সাইফুর রহমান | নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব |
| চাঁপাইনবাবগঞ্জ | মো. শাহাদাত হোসেন মাসুদ | অর্থ বিভাগের উপসচিব |
| নওগাঁ | মোহাম্মদ সাইফুল ইসলাম | প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক |
| খাগড়াছড়ি | মো. আনোয়ার সাদাত | নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব |
| কুমিল্লা | মু. রেজা হাসান | রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা |
| নারায়ণগঞ্জ | মো. রায়হান কবির | রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব |
| পাবনা | শাহেদ মোস্তফা | তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব |
| ঢাকা | মো. রেজাউল করিম | বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব |
| রংপুর | মোহাম্মদ এনামুল আহসান | মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব |
| যশোর | মোহাম্মদ আশেক হাসান | ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার |
| মেহেরপুর | ড. সৈয়দ এনামুল কবির | তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব |
| নোয়াখালী | মুহাম্মদ শফিকুল ইসলাম | ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব |
| গাজীপুর | মোহাম্মদ আলম হোসেন | প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব |
| গাইবান্ধা | মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা | এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক |
| কুড়িগ্রাম | অন্নপূর্ণা দেবনাথ | ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার |
| মাদারীপুর | জাহাঙ্গীর আলম | গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব |
| মৌলভীবাজার | তৌহিদুজ্জামান পাভেল | দুর্নীতি দমন কমিশনের পরিচালক |
| বরিশাল | মো. খায়রুল আলম সুমন | ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক |
| বরগুনা | তাছলিমা আক্তার | কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব |
| রাঙামাটি | নাজমা আশরাফী | অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব |
পূর্বের আদেশ বাতিল
গত ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার ডিসি এবং ৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরের ডিসি হিসেবে বদলির নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
