তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে রুয়েটে মশালমিছিল

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গতকাল রাতে রুয়েটে মশাল মিছিল করেছেন একদল শিক্ষার্থীছবি:

প্রতিনিধি, রাজশাহী।

​তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং ‘ভারতীয় আগ্রাসন’-এর প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একদল শিক্ষার্থী মশালমিছিল করেছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​এই কর্মসূচির আয়োজন করা হয় ‘রুয়েটের আগ্রাসনবিরোধী সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে।

শিক্ষার্থীদের বক্তব্য

​সমাবেশে শিক্ষার্থী আরাফ মাসুদ দিপ্র বলেন, তাঁরা তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের আর্তনাদ ও বঞ্চনার বিরুদ্ধে সংহতি জানাতে এসেছেন। তিনি বলেন:

​”আমরা রুয়েটের শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়েছি। এখানে উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল নেই, আমরা সবাই বাংলাদেশি। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই।”

​মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তিস্তার পানিসংকটে ভুগছে। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা ন্যায্য পানিবণ্টনের দাবিকে জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরতে চান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *