ডিপ ফ্রিজ থেকে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার। প্রতীকী ছবি।
নিজস্ব প্রতিবেদক ঢাকা
রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে স্ত্রী তাসলিমার মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো খুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম পলাতক ছিলেন।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাবাগানে এই দম্পতির বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গতকাল মঙ্গলবার নিহতের পরিবার কলাবাগান থানায় মামলা করে।
গ্রেপ্তার ও মামলার বিষয়ে আজ দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
