ডাকসুতে এক ভোট পেয়ে ভাইরাল ভিপি প্রার্থী রাকিবুল:আহমেদ উল্যা ইউসুফ ও নোমান ছিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনছবি:
ঢাকা
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ১৮
ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাকিবুল হাসান ভোট পেয়েছেন মাত্র ১টি। সেই ভোট কে দিয়েছেন, এখন তাকেই খুঁজে বেড়াচ্ছেন তিনি। কারণ, রাকিবুল নিজের ভোটটি অন্য এক প্রার্থীকে দিয়েছিলেন। এই এক ভোটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তিনি এখন রীতিমতো ভাইরাল।
ভোট ও ভালোবাসার খোঁজ
ফলাফলের তালিকায় দেখা গেছে, রাকিবুলের একমাত্র ভোটটি এসেছে ছাত্রীদের রোকেয়া হল থেকে। সেই ভোটারকে খুঁজতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে তিনি উল্লেখ করেছেন, সেই নারী ভোটারকে খুঁজে পেলে তিনি তাকে বিয়ে করতে চান, যদিও এখনো তার খোঁজ তিনি পাননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল প্রথম আলোকে বলেন, তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল, একদিন ডাকসুতে নির্বাচন করবেন। সেই সুযোগ আসায় নির্বাচনে অংশগ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে। ভিপি পদে প্রার্থী হওয়ার কারণ ছিল সবার কাছে পরিচিতি পাওয়া। আর নিজের ভোটটি যাতে বিফলে না যায়, সে জন্য তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো:
