জামালপুর-৩: ধানের শীষের পক্ষে মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিণীর গণসংযোগ

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থনে মাদারগঞ্জে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ী বাজারে এই সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিণী তুহিনা আক্তার শিউলি। তিনি বলেন, “মোস্তাফিজুর রহমান বাবুল একজন সৎ ও নির্ভীক নেতা। তিনি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ১৭ বছর দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং রাজপথে লড়াই করতে গিয়ে জেল-জুলুম ও রিমান্ডের শিকার হয়েছেন।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে খালেদা জিয়া, তারেক রহমান ও বাবুলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

oplus_0

সভার বিবরণ

১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম আহম্মেদ।

বিশেষ অতিথিবৃন্দ

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:

  • মহাব্বত হোসেন, সাবেক সভাপতি, মাদারগঞ্জ উপজেলা ছাত্র দল।
  • মোখলেছুর রহমান মোখলেছ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাদারগঞ্জ উপজেলা যুবদল।
  • খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক, মাদারগঞ্জ পৌর বিএনপি।
  • সোবহান ফকির, সাংগঠনিক সম্পাদক, ১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মহিলা দলের কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *