চাকসুর ভোটের দিন শাটল ট্রেন ১১ বার, থাকবে বিশেষ বাসও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এএফ পি

সংবাদদাতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। প্রায় সাড়ে তিন দশক পর হতে যাওয়া এই নির্বাচনে ভোটারদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন ১১ বার করে চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করবে। এ ছাড়া চলাচল করবে ৩০টি বিশেষ বাস

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ ট্রেন ও বাস চলাচল করবে।

শাটল ট্রেনের সময়সূচি

স্টেশনবিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছাড়বেবিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে
চট্টগ্রাম স্টেশনসকাল ৭:৩০, ৮:০০, ২:৩০, ৩:৩০, ৫:০০, রাত ৮:৩০, ১০:১০সকাল ৮:৪০, ৯:০৫, ১০:৩০, বেলা ১১:০৫, ১:০০, ২:০০, ৩:৩৫, ৪:৪০, সন্ধ্যা ৬:২০, রাত ৯:৪৫, ১০:৪৫
ষোলশহর স্টেশনসকাল ৯:৩০, ১০:১৫, ১১:৩০, ১২:৪৫

বিশেষ বাসের সময়সূচি

  • সকাল: সকাল ৯টায় নিউমার্কেট থেকে ৫টি ভাড়া বাস এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫টি বাস ক্যাম্পাসের উদ্দেশে রওনা হবে। সকাল ১০টায় আরও ৫টি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে।
  • বিকেল: বেলা ৩টা ও বিকেল ৪টায় ক্যাম্পাস থেকে ৫টি করে বাস ষোলশহরের উদ্দেশে ছাড়বে। সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় ক্যাম্পাস থেকে ৫টি বাস নিউমার্কেটের উদ্দেশে ছেড়ে যাবে।

​চাকসু নির্বাচন কমিশনের প্রধান মনির উদ্দিন জানান, শিক্ষার্থীরা যাতে যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সে লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়।

​ভোটারদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং ভোট গণনা করা হবে ওএমআরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *