ঘোড়াঘাটে ২৪ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকায় অবস্থিত নুরজাহানপুর অবঃ সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠ’র সুদীর্ঘ ২৪ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বেলা ১২টায় বিদ্যালয় চত্বরে এই বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মৃতিচারণ ও আবেগঘন পরিবেশ

বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল খান বকুলের সভাপতিত্বে এবং শিক্ষক মৌলভী আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠকে বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী প্রতিনিধিরা মানপত্র পাঠ করে সম্মান জানান। তাঁর গৌরবোজ্জ্বল শিক্ষাকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে শিক্ষক মুরাদ হাসানসহ বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিশেষে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে আর্থিক অনুদানসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুর রহমান সিদ্দিকী জিন্নাহ, ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুন্জুরুল ইসলাম, সাবেক প্রভাষক আতাউর রহমান, প্রভাষক তাপস কুমার সাহা এবং হাকিমপুর পাইলট স্কুলের শিক্ষক জোবায়ের আল মাহমুদ।

এছাড়াও আর,সি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুর রহমান, শাহ ইসমাইল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর রহমান লাবলু, ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন, পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোখলেছুর রহমান সওদাগর ও সদস্য আবু বক্কর সিদ্দিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *