গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান ‘সেবানীড় ফাউন্ডেশন’-এর উদ্যোগে দুই শতাধিক অসহায় ও গরিব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) গৌরীপুর পৌর শহরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনি ঋষি, চৌহান ও রবিদাস সম্প্রদায় এবং বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের বিবরণ

সেবানীড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সংগঠক রুহুল্লাহ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন

বিশেষ অতিথিবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • আত্মপ্রত্যয়ী বাংলাদেশের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট আল ইমরান মুক্তা
  • রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রুবেল
  • স্বজন সমাবেশের উপজেলা সাধারণ সম্পাদক ও প্রভাষক সেলিম আল রাজ

উপস্থিত সংগঠকবৃন্দ

এছাড়াও উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মাসুম আব্দুল্লাহ, শরীফ খন্দকার মাস্টার, খাইরুল আরেফিন মাস্টার ও রমজান আহমেদ নাজিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন বলেন, “প্রচণ্ড শীতে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *