খালিয়াজুরীতে ৫০ দরিদ্র মানুষের শীতবস্ত্র লাভ

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা এবং লতিফা মনফর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

​সভাপতি ও প্রধান অতিথির উপস্থিতি

​মেন্দিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা মডেল মসজিদের ইমাম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মোঃ আবু দাউদ আমিনী।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোঃ আব্দুল্লাহ জাবেদ।

​বক্তব্য ও স্থানীয়দের অংশগ্রহণ

​অনুষ্ঠানে বক্তব্য দেন মেন্দিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী দুলাল, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা মোঃ সুলায়মান এবং মোঃ আবু হুরায়রা।

​এ সময় খালিয়াজুরী মডেল মসজিদের মুয়াজ্জিন মোঃ শরীফুজ্জামান, খাদেম আব্দুল কদ্দুস, মোঃ ফয়সাল কবীর, মোঃ আজিজুর রহমান, আবদুস সোবহান, মোঃ হুমায়ুন, আবুচান, মোঃ ভিক্ষু মিয়া, জয়নাল মিয়া, সুফিয়া আক্তার ও আয়েশা আক্তারসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment