মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হকের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেছেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাতে ময়মনসিংহ নগরের কালিবাড়ির সোহাগ পার্টি সেন্টারে নেত্রকোনা জেলা সমিতির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মোঃ মিজানুর রহমান (টিটু) মিয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মনসুর আলম চন্দন।
কমিটি ঘোষণা ও শুভেচ্ছা বিনিময়
সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী ও প্রফেসর মোঃ আব্দুল হাই। আলোচনা শেষে অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হককে সভাপতি এবং ডা. মোঃ এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে জেলার ১০ উপজেলার সদস্যদের নিয়ে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন সভাপতি অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।
বক্তব্য ও উপস্থিত অতিথিরা
সভায় বক্তব্য দেন মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও ময়মনসিংহ বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু তাহের, মদন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হক এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মোঃ এমদাদুল হক।
এ ছাড়া গোবিন্দশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বুলবুল, মোঃ খুর্শেদ আলম, মোঃ অহিদুজ্জামান, মোঃ শহীদুল্লাহ্, সাংবাদিক ইউসুফ আলী, মোহাম্মদ হাবিবুল্লাহ ও মোঃ শফিকুল ইসলামসহ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং নৈশভোজে অংশ নেন অতিথিরা।