ক্রেতাদের ঈদযাত্রাকে সহজ করতে অপো ও সহজের বিশেষ চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি ডেস্ক

আসন্ন ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরার যাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে তুলতে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এবং অনলাইন প্ল্যাটফর্ম সহজ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অপো বাংলাদেশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক আয়োজনে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।
‘স্টে রুটেড, গো বিয়ন্ড’ দর্শনে ঈদ আনন্দ
অপোর ক্যাম্পেইন দর্শন ‘স্টে রুটেড, গো বিয়ন্ড’-কে কেন্দ্র করে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘স্টে রুটেড’ মানে শিকড়ের টানে পরিবারের কাছে ফিরে যাওয়া এবং ‘গো বিয়ন্ড’ মানে প্রযুক্তির উদ্ভাবনী শক্তি দিয়ে ভবিষ্যৎকে সমৃদ্ধ করা। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো উৎসবের সময় প্রিয়জনদের সাথে পুনর্মিলনকে আরও সহজ ও আনন্দময় করে তোলা।

অপো ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা
আগামী ০৮ এপ্রিল পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে অপো এ৬এস প্রো (A6S Pro) ক্রেতারা বিশেষ ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন:
- বাস টিকিট ভাউচার: লটারির মাধ্যমে ২৫০ জন ভাগ্যবান ক্রেতা পাবেন ১,০০০ টাকার ইউনিক বাস টিকিট ভাউচার কোড।
- এয়ার ট্রাভেল সুবিধা: সকল এ৬এস প্রো ক্রেতা দেশীয় ও আন্তর্জাতিক এয়ার টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬% পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রযুক্তির লক্ষ্য জীবনকে অর্থবহ করা
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “সহজের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমরা চাই আমাদের ক্রেতারা সহজে ঘরে ফিরুক। প্রযুক্তি কেবল পারফরম্যান্স বাড়ানোর জন্য নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরও অর্থবহ করে তুলতে সহায়তা করার জন্য।”
