কোম্পানীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ১৫ রমজান বিকেলে বসুরহাট আজমীরি হোটেলের তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য ও রমজানের শিক্ষা
সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। তিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তিজীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন।
উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন, সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল্লাহ এবং যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জেলা সহ- সাংগঠনিক সম্পাদক মামুন নায়েক, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ জমিরী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা মাওলানা আব্দুর রহমান সলিম বক্তব্য রাখেন।
ওলামায়ে কেরাম ও সুধী মহলের অংশগ্রহণ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা সভাপতি মাওলানা ইউসুফ ওবায়দী, বিশিষ্ট ব্যবসায়ী নেতা মাওলানা আবু জাহেদ, হেফাজতে ইসলাম কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ ও বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুল্লাহসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
