কোম্পানীগঞ্জে এসি ল্যান্ডের অভিযানে বালু দস্যুকে ১ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পরিচালিত এই অভিযানে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান ও জরিমানা

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ‘পি. ই. এস. আর ট্রেড কর্পোরেশন’ নামক প্রতিষ্ঠানের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বালু দস্যুদের পলায়ন

চর এলাহী এলাকার আরও দুটি বালুর পয়েন্টে অভিযান পরিচালনা করা হলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর ফেলে রেখে তারা চম্পট দেয় বলে জানা গেছে। অভিযান পরিচালনাকালে কোম্পানীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য এবং কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।

প্রশাসনের হুঁশিয়ারি

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম জানান, “অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *