কোম্পানীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মোতাহের হোসেন রিয়াদ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াদ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল হাসেম মাঝির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রিয়াদকে তল্লাশি করে তার হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

থানা রেকর্ড যাচাই করে দেখা যায়, গ্রেফতারকৃত রিয়াদের বিরুদ্ধে আগে থেকেই মাদক ও ছিনতাইসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। রিয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *