মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সাম্প্রতিক সময়ে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের দায়িত্বকালীন সময়ে প্রশাসনিক সেবায় গতি, দপ্তরগুলোর সমন্বয় বৃদ্ধি এবং মাঠপর্যায়ের মনিটরিং শক্তিশালী হওয়ায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সেবা প্রত্যাশী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এডিপি, শিক্ষা অবকাঠামো, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন নিয়মিত পরিদর্শন ও সমন্বয় সভা পরিচালনা করেছিলেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং কাজের অগ্রগতি পর্যালোচনার ফলে প্রকল্প বাস্তবায়নে আগের তুলনায় গতি বেড়েছে এমন মন্তব্য করেছেন একাধিক প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি।
আইনশৃঙ্খলা ও জনসেবায় অগ্রগতি
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি, সমন্বিত সভা এবং মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, অপরাধ নিয়ন্ত্রণ, বিরোধ নিরসন এবং নিরাপত্তা ব্যবস্থায় বর্তমান উদ্যোগগুলো আশাব্যঞ্জক ফল দিচ্ছে।
সাধারণ মানুষের প্রশাসনিক সেবা আরও দ্রুত ও সহজে পৌঁছে দিতে উপজেলা প্রশাসনে কার্যক্রমকে আরও শক্তিশালী করা হয়েছে। এর ফলে জন্মনিবন্ধন, প্রত্যয়ন, আবেদন নিষ্পত্তি, করণীয় সেবাসহ বিভিন্ন নাগরিকসেবা সহজতর হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
জনকল্যাণমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ প্রত্যাশা
সরকারের গৃহহীনদের জন্য আশ্রয় প্রকল্প, কৃষি সহায়তা কর্মসূচি, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা ভাতা বণ্টনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সময়মতো এবং স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের মনোযোগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া নদীভাঙন ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিলো।
স্থানীয় জনগণ মনে করছেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সরকারের নিয়মনীতি অনুসরণ করে বদলি জনিত কারণে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিদায় নিতে হয়, তাঁর দায়িত্বকালীন সময়ে প্রশাসনিক গৃহীত পদক্ষেপ গুলো বর্তমান কার্যক্রম ও প্রশাসনিক উদ্যোগগুলো অব্যাহত থাকলে কোম্পানীগঞ্জ শিগগিরই আরও উন্নয়নমুখী, জনবান্ধব ও সুশাসিত একটি উপজেলায় পরিণত হবে।
