কলেজে ভর্তি শুরু আজ, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫১

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে তিন ধাপে নেওয়া আবেদনের ফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে যারা কলেজে নির্বাচিত হয়েছে, তাদের চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে। ভর্তি কার্যক্রম চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, কলেজগুলো এখন আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। লগইন করে বাঁ দিকের মেনুতে ‘Download Reports’-এ ক্লিক করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা নিশ্চায়ন করেছে, তাদের নিজ নিজ কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন অথবা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করা যাবে। এ কপি নিয়ে কলেজে গিয়ে ফি জমা দিলে ভর্তি সম্পন্ন হবে। ভর্তি শেষে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *