কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু

​মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।

​আলোচনা সভা ও অতিথি বৃন্দ

​অনুষ্ঠানে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলামের পরিচালনায় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন।

​সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, যুব সংগঠক রতন আকঞ্জী ও মো. শাহাবুদ্দিন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং স্থানীয় সফল উদ্যোক্তা উজ্জ্বল মিয়া।

​উপস্থিতি ও অন্যান্য কর্মসূচি

​আয়োজিত যুব দিবসের এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এবং কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী প্রতিনিধিরা।

​আলোচনা সভা শেষে যুবদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।