কম দামে বড় পর্দার নতুন ফাইভ-জি স্মার্টফোন টেকনোর

প্রযুক্তি ডেস্ক।

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের ফাইভ-জি স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো‘স্পার্ক ৪০ ফাইভ–জি’ মডেলের এই বাজেট–সাশ্রয়ী ফোনটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

​টেকনো বাংলাদেশ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

স্মার্টফোনটির প্রধান বৈশিষ্ট্য

বৈশিষ্ট্যতথ্য
পর্দা৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস
ব্যাটারি৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং
র‍্যাম৪ গিগাবাইট (৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়)
ধারণক্ষমতা১২৮ গিগাবাইট
প্রসেসরমিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ ফাইভ–জি প্লাস
রিফ্রেশ রেট১২০ হার্টজ
সুরক্ষাআইপি৬৪ রেটিংযুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স
অন্যান্যটেকনোর ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘আস্ক এলা’ যুক্ত

কোম্পানির দাবি, মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ ফাইভ–জি প্লাস প্রসেসর থাকার কারণে ফোনটিতে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *