কচাকাটা সীমান্তে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

মোস্তাফিজার রহমান ( জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে নিখোঁজের ১০ ঘণ্টা পর আব্দুল হক (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকালে কেদার ইউনিয়নের পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্ত সংলগ্ন একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ ও মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল হক ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে তিনি হঠাৎ নিখোঁজ হন। স্বজনরা রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি পশ্চিম খামার এলাকার ১০২১ নম্বর পিলারের কাছে একটি বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত জানাজানি হলে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরিবারের ভাষ্য ও পুলিশি পদক্ষেপ

নিহতের ছেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁরা বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। সীমান্তে এমন রহস্যজনক মৃত্যুতে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটির প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *