আওয়ামী লীগ-বিএনপি নির্বিশেষে সবার ভোট চাই: কবিরহাটে ফখরুল ইসলাম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে নারী ভোটারদের এক উঠান বৈঠকে অংশ নিয়েছেন নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মাস্টার বসির উল্লার বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “আমি আওয়ামী লীগ, বিএনপি ও সর্বস্তরের জনগণের ভোট নিয়ে নির্বাচিত হতে চাই। মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমি একজন ব্যবসায়ী, নির্বাচিত হলে এই এলাকায় শিল্প-কারখানা গড়ে তুলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।”

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বেকার যুবকদের জন্য বিশেষ কার্ডের সুবিধা দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।

উপস্থিত নেতৃবৃন্দ

পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • গোলাম মৌমিত ফয়সাল, জেলা বিএনপির সাবেক সদস্য।
  • কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক আহ্বায়ক, কবিরহাট উপজেলা বিএনপি।
  • কামাল হোসেন সৌরভ, সাবেক সদস্য সচিব।
  • মোস্তাফিজুর রহমান মঞ্জুবেলায়েত হোসেন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।

উঠান বৈঠকে স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারী ভোটাররা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *