
বৃত্তি পরিক্ষা। ফাইল ছবি :
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৮
জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা–২০২৫ প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি ২০০ টাকা।
