প্রযুক্তি ডেস্ক

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, শাওমি ইলেকট্রিক শেভার এস১০১, শাওমি ইলেকট্রিক শেভার এস২০০, শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ ও শাওমি স্মার্ট স্কেল এস২০০। প্রতিদিনের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে লাইনআপগুলোতে প্র্যাকটিক্যাল কার্যকারিতা, কমপ্যাক্ট ডিজাইন এবং নানান আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে, যা পোশাকের যত্ন, পার্সোনাল গ্রুমিং, চুলের স্টাইলিং ও ওয়েলনেস মনিটরিংয়ে দারুণ সহায়তা করবে।
গার্মেন্ট স্টিমার ও শেভারের আধুনিক ফিচার
- শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার: পোশাককে পরিপাটি ও ভাঁজমুক্ত রাখতে এতে ১,৩০০ ওয়াটের পাওয়ার ব্যবহার করা হয়েছে, যা ২৬ সেকেন্ডের কম সময়ে গরম হয়ে একবারে ৬টি শার্ট পর্যন্ত স্টিম করতে পারে। এর হাই-টেম্পারেচার স্টিম ৯৯.৯% পর্যন্ত জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংসে সক্ষম। ১৬০ মিলি লিটার রিমুভেবল ওয়াটার ট্যাঙ্ক ও ফোল্ডেবল ডিজাইন ঘর বা বাইরে ব্যবহারের জন্য খুবই সুবিধাজনক।
- শাওমি ইলেকট্রিক শেভার এস১০১ ও এস২০০: এস১০১ মডেলে রয়েছে ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ডিজাইন, আইপিএক্স৭ ওয়াটার রেজিস্ট্যান্ট বডি এবং দীর্ঘস্থায়ী লিথিয়াম-আয়ন ব্যাটারি যা একবার চার্জে প্রায় ২ মাস পর্যন্ত ব্যাকআপ দেয়। অন্যদিকে এস২০০ মডেলে রয়েছে টাচ-সেন্সিং অপারেশন, ডুয়েল-ট্র্যাক কার্ভড ফয়েল, ডিটাচেবল ম্যাগনেটিক হেড এবং ৬০ মিনিট পর্যন্ত ব্যাটারি লাইফ।
হেয়ার ড্রায়ার ও স্মার্ট স্কেল
- শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১: লাইটওয়েট বডি ও ফোল্ডেবল হ্যান্ডেলের এই ড্রায়ারের ২০,০০০ আরপিএম মোটর প্রতি সেকেন্ডে ১৫ মিটার পর্যন্ত এয়ারফ্লো তৈরি করতে পারে। এতে গরম ও ঠাণ্ডা এয়ার মোড এবং নেগেটিভ-আয়ন প্রযুক্তি থাকায় চুলের উসকোখুশকো ভাব কমানো সহজ হয়।
- শাওমি স্মার্ট স্কেল এস২০০: ওজন মাপার পাশাপাশি এটি বিএমআই ও অন্যান্য বডি মেট্রিক্স রিয়েল-টাইমে পরিমাপ করতে পারে। শাওমি হোম অ্যাপের সাথে কানেক্ট করে এতে ৩৬ জন পর্যন্ত ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা সম্ভব।
মূল্য ও প্রাপ্তিস্থান
বাংলাদেশজুড়ে শাওমির সকল অথোরাইজড স্টোরে এই ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে। পণ্যগুলোর খুচরা মূল্য নিচে দেওয়া হলো:
- শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার: ৪,১৯৯ টাকা
- শাওমি ইলেকট্রিক শেভার এস১০১: ৩,৭৯৯ টাকা
- শাওমি ইলেকট্রিক শেভার এস২০০: ৪,৫৯৯ টাকা
- শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১: ২,৪৯৯ টাকা
- শাওমি স্মার্ট স্কেল এস২০০: ১,৮৯৯ টাকা
বিস্তারিত জানতে ভিজিট করুন (https://www.mi.com/bd/life-style/) অথবা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ।