
অভিনেতা সিদ্দিকুর রহমানছবি: ভিডিও থেকে নেওয়া
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২২
রাজধানীর গুলশান থানায় দায়ের করা পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে আবারও ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ বুধবার দুপুরে এ আবেদন করা হয়েছে।
এই রিমান্ড আবেদনের বিষয়ে আজ বিকেলে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে দুপুরে কারাগার থেকে অভিনেতা সিদ্দিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। তিনি এখন হাজতখানায় আছেন।
