
নির্বাচিত ফেলোরা প্রতিবছর ৩ লাখ ৪০ হাজার ৮০০ হংকং ডলার পাবেনছবি: হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের ওয়েবসাইট থেকে নেওয়া
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ০০
(এইচকেপিএফএস) আবারও বিশ্বের গবেষকদের জন্য সুযোগ নিয়ে এসেছে। হংকংয়ের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনা খরচে ডক্টরেট ডিগ্রি অর্জন করা যাবে এই ফেলোশিপের মাধ্যমে। ২০২৬-২৭ শিক্ষার্বষের এই ফেলোশিপের লক্ষ্য হলো বিশ্বের মেধাবী, সৃজনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন তরুণ গবেষকদের আকর্ষণ করা, যেখানে জাতি, ধর্ম, জাতিগত পরিচয় বা ভৌগলিক অবস্থান কোনো বাধা নয়।
চলতি বছর ৪০০টি পূর্ণ অর্থায়িত ফেলোশিপ দেবে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক ডক্টরাল সুযোগ এটি।
হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম কেবল একটি বৃত্তিই নয়, এটি ভবিষ্যৎ গবেষকদের জন্য বৈশ্বিক মঞ্চ। অর্থায়ন, উচ্চমানের শিক্ষা ও সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা মিলিয়ে এইচকেপিএফএস আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ সুযোগ।
