রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা।
আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেলে নগরীর গাঙ্গিনাপাড় শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দের বক্তব্য
জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল হাসান সানি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হোসেন শিমুল।
এ সময় আরও বক্তব্য দেন দপ্তর সম্পাদক আবিদুল ইসলাম আকাশ, সহ-প্রচার সম্পাদক সোহেল মাহমুদ ও সহ-অর্থ সম্পাদক মো. শরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাপ্তি
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গাঙ্গিনাপাড় মোড় থেকে শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।