সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পঙ্গু ও অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঙ্গু ও অসহায়দের মাঝে হইল চেয়ার বিতরন।ছবি

নোয়াখালীর সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাস ফেরত পঙ্গু, অসহায়দের মাঝে হুইল চেয়ার, প্রবাস ফেরত অসহায়ের মাঝে নগদ সহায়তা বিতরণ এবং সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াটার কুলার স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও অতিথি

সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নুর হোসাইন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার কামাল উদ্দিন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, সেনবাগ পৌর জামায়াতের সভাপতি মাওলানা মো. ইয়াছিন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমিনুল ইসলাম বাদশা এবং মো. শহিদ উল্যা মিন্টু প্রমুখ।

আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথি বৃন্দ প্রবাস ফেরত পঙ্গু, অসহায়দের মাঝে হুইল চেয়ার, প্রবাস ফেরত অসহায়ের মাঝে নগদ সহায়তা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। অনুষ্ঠানের আগে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াটার কুলার উদ্বোধন করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *