সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। তাদের অভিযোগ, নতুন এই স্কুলিং মডেল চালু হলে তাদের শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। অবরোধের ফলে ব্যস্ততম মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *