সরকারি কাজে বাধা: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কাজে বাধা ও ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়ার পর যুবদলের নেতা সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

​গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​সোহেল জাহান (৪৫) জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে নিয়ে গত সোমবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জমি মাপজোখে বাধা ও মারধর, যুবদল নেতার কারাদণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *