মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে হিসাব কষছে বিএনপি

সেলিম জাহিদ। ঢাকা।

আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ‘জাতীয় সরকার’ গঠন করার লক্ষ্যকে সামনে রেখে বিএনপি এখন মিত্রদের প্রার্থী মনোনয়নের দিকে নজর দিচ্ছে।

​ইতিমধ্যে বিএনপি যুগপৎ আন্দোলনের দুটি শরিক জোট ও পাঁচটি দলের কাছ থেকে ১০৬ জন প্রার্থীর তালিকা হাতে পেয়েছে। বাকি আছে বাম ঘরানার ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, যদিও তারা ইতিমধ্যেই ১৩৮টি আসনে জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

​গণতন্ত্র মঞ্চের ঘোষিত ১৩৮ জন প্রার্থীর নাম এই হিসাবের সঙ্গে যুক্ত করলে বিএনপির কাছে যুগপৎ আন্দোলনের শরিকদের চাওয়া মোট আসনসংখ্যা হয় ২৪৪টি

সমঝোতা নিয়ে হিসাব-নিকাশ

​বিএনপি ও গণতন্ত্র মঞ্চের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শিগগির গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক হবে। সেখানে আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

​বিএনপির একাধিক নেতা জানান, এবারের নির্বাচনের জন্য তাঁরা একটি সমন্বিত ও ভারসাম্যমূলক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চান, যাতে সমাজের সব মহলের প্রতিনিধিত্ব থাকে।

​বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী একটি অংশের তৎপরতা পরিস্থিতি বদলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে শরিকদের মনোনয়নের ক্ষেত্রে বিএনপিকে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *