সব ভেদাভেদ ভুলে বিএনপিকে জয়ী করতে কাজ করার আহ্বান ফখরুল ইসলামের

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি

কবিরহাট উপজেলা বিএনপি মতবিনিময় সভা। ছবি

আসন্ন জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে নির্বাচিত করার মাধ্যমে দেশে গণতন্ত্রের পথে প্রত্যাবর্তনের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে কবিরহাট উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন, নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনয়ন চূড়ান্ত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম

শনিবার (৮ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভায় মেট্রো টাওয়ারে মনোনয়ন পাওয়ার পর তিনি কবিরহাট উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন।

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন

নোয়াখালী-৫ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানাচ্ছি।

উপস্থিত নেতারা মতবিনিময় সভায় বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি নির্বাচিত করার মাধ্যমে দেশের গণতন্ত্রের পথে প্রত্যাবর্তনের জন্য সবাইকে কাজ করতে হবে। বিএনপির নেতৃত্বে সুরক্ষিত করতে হবে দেশের সার্বভৌমত্ব এবং ফিরিয়ে দিতে হবে জনগণের প্রাপ্য অধিকার ও মর্যাদা।

দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ

অনুষ্ঠানে বক্তব্যকালে নেতারা তাঁদের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন:

“আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, ১৭ বছর পরে আমরা এই রাস্তাটি তৈরী করেছি, আমাদের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর মিথ্যা মামলা ছিল, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছিল। হাজার হাজার নেতাকর্মী মামলা মাথায় নিয়ে বাবা-মা জানাযা পড়তে পারে নাই, বোনের বিতে অংশ নিতে পারে নাই।”

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ১৪’শ জন শহীদের মধ্যে বিএনপি অনেক নেতাকর্মী ছিল। অতএব এই আন্দোলনের অগ্রনায়ক হচ্ছেন তারেক রহমান, অন্য কেই নয়। আগামী দিনে বাংলাদেশ যদি গড়তে হয়, উন্নয়ন করতে হয়, তাহলে তারেক জিয়ার ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

উপস্থিত ছিলেন যাঁরা

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, বেলায়েত হোসেন খোকন, চেয়ারম্যান আবুল কালাম, চেয়ারম্যান আব্দুর রহিম, কবিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ ও পৌর যুবদলের সদস্য সচিব মহিন উদ্দিনসহ বিএনপি অঙ্গ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *