মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

“Clean Sunday” কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতায় প্রদান করা হয়েছে “DC’s Award for Cleanliness” (অক্টোবর-২০২৬)।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১টি করে মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে উপহারস্বরূপ ডাস্টবিন, বেলচাসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জামাদি তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
অক্টোবর মাসের সেরা পরিচ্ছন্ন ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
১. ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ফুলপুর)
২. খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গফরগাঁও)
৩. সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ (ভালুকা)
৪. বারোয়ামারী উচ্চ বিদ্যালয় (গৌরীপুর)
৫. দুল্লা উচ্চ বিদ্যালয় (মুক্তাগাছা)
৬. কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল এন্ড কলেজ (দক্ষিণ গফরগাঁও)
৭. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (সদর)
৮. নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় (নান্দাইল)
৯. বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয় (ঈশ্বরগঞ্জ)
১০. বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় (ত্রিশাল)
১১. ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় (ধোবাউড়া)
১২. মোজাহারদি উচ্চ বিদ্যালয় (তারাকান্দা)
১৩. ডিএস আলিম মাদ্রাসা (হালুয়াঘাট)
১৪. জনতা উচ্চ বিদ্যালয় (ফুলবাড়ীয়া)
বিশেষ স্বীকৃতি পেলেন সদর ইউএনও
এদিকে, নেতৃত্ব, উদ্যোগ ও সুসমন্বয়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে “Clean Sunday”সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহের সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামকে “DC’s Award for Cleanliness” (অক্টোবর-২০২৬) প্রদান করা হয়।
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই প্রত্যয়ে ময়মনসিংহকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে “Clean Sunday” কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।