মোটরসাইকেলে এসে গুলি: পুরান ঢাকায় প্রকাশ্যে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেডিকেলে স্বজনের আহাজারি।
ছবি

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সেখানে পড়ে ছিলেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন বলে জানা যায়।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

হত্যাকাণ্ড ও পরিচয়

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, দুর্বৃত্তরা খুব কাছ থেকে ওই ব্যক্তিকে গুলি করেছে

  • পরিচয়: ওই ব্যক্তির কাছ থেকে পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে।

কোতোয়ালি থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বলেন, “গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে।”

গুলির ঘটনার পর রাজধানীর প্রবেশপথে তল্লাশি চালায় পুলিশ। বাবুবাজার এলাকা, ১০ নভেম্বর।ছবি

প্রত্যক্ষদর্শীর বিবরণ

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, দুজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে গুলি করেন। বেশ কয়েকটি গুলি করার পর ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁরা মোটরসাইকেলযোগে পালিয়ে যান

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সন্ধানে তদন্ত শুরু করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *