মুখের কথায় কম্পিউটার-ল্যাপটপ চলবে, সুবিধা আনছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপে মুখের কথায় বিভিন্ন কাজ করা যাবেএএফপি।
প্রযুক্তি ডেস্ক।
মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপে বিভিন্ন কাজ করার সুবিধা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন এই উদ্যোগ বাস্তবায়নের জন্য উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা প্রতিটি কম্পিউটার ও ল্যাপটপকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) করতে চায় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ভোক্তা বিপণন বিভাগের প্রধান ইউসুফ মেহদি বলেছেন, “আমাদের লক্ষ্য পুরো অপারেটিং সিস্টেমকেই নতুনভাবে গড়ে তোলা, যাতে কম্পিউটার ও ল্যাপটপ সত্যিকারের এআই পিসিতে পরিণত হয়।”
সুবিধা ও পরিকল্পনা
- কোপাইলট চ্যাটবট: এসব এআই কম্পিউটার পরিচালিত হবে কোপাইলট চ্যাটবটের মাধ্যমে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিতে পারবেন।
- ভয়েস ইনপুট: মাইক্রোসফটের পরিকল্পনা তুলে ধরে ইউসুফ মেহদি বলেন, তাঁরা চান ব্যবহারকারীরা যেন কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। তাঁরা বিশ্বাস করেন, ভয়েস হবে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারের তৃতীয় ইনপুট পদ্ধতি (কিবোর্ড ও মাউসের সম্পূরক)।
- সবার জন্য সুবিধা: এরই মধ্যে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যা কাজে লাগিয়ে সাধারণ কম্পিউটার ও ল্যাপটপেও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। ফলে আলাদা করে ‘কোপাইলট প্লাস পিসি’ কেনার প্রয়োজন হবে না। তবে মুখের কথায় কাজ করার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
