ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে শুরু হলো উপ-অঞ্চলভিত্তিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-অঞ্চল ময়মনসিংহের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ

ক্রীড়া শিক্ষার গুরুত্ব

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, “ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি এক ধরনের শিক্ষা যা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। বেলুন উড়ানোর মধ্য দিয়ে স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অঞ্চলে খেলোয়াড়দের অংশগ্রহণ

এই প্রতিযোগিতায় উপ-অঞ্চলের আওতাভুক্ত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *