ময়মনসিংহে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সুজনের মতবিনিময়

রাশেদ আহমেদ নিসর্গ (ময়মনসিংহ)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হাসান সুজন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার নকশী রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

অনগ্রসরতা দূর করার অঙ্গীকার

মতবিনিময় সভায় আনোয়ার হাসান সুজন বলেন, “ময়মনসিংহ শিক্ষার নগরী হিসেবে পরিচিত হলেও পার্শ্ববর্তী দুই উপজেলা ফুলপুর ও তারাকান্দা শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এছাড়া দীর্ঘ সময় ধরে এই দুটি উপজেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তবে এই দুই উপজেলাকে আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।”

উপস্থিত নেতৃবৃন্দ

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:

  • তারাকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম মন্ডল
  • ফুলপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া
  • তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

সভায় উপস্থিত প্রিন্ট ও মাল্টিমিডিয়া মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী আনোয়ার হাসান সুজন। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটিয়ে এলাকা পরিবর্তনের স্বপ্ন দেখেন বলে জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *